সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

৩ সেপ্টেম্বর কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও সমাবেশ সফলের লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   26-Aug-2025   32

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে ৩ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিতব্য র‌্যালি ও সমাবেশ সফল করার লক্ষ্যে ২৬ আগস্ট বিকালে হাসপাতাল রোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখার আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের গণমানুষের নেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোয়ন প্রত্যাশী জনাব হামিদুল ইসলাম হামিদ। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মাহাবুবার রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি শিপুল আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকলাস আলী। বক্তব্য রাখেন তৌফিকুর রহমান কাজল, শাহরিয়ার মাহমুদ বাবু, সামিউল ইসলাম, নাইমুর রহমান পিয়াস, শাওন আহমেদ, আলাউদ্দিন হোসেন শিমুল, সোহেল রানা লাল্টু, ইমন হোসেন, ইয়াসিন আরাফাত, তাজুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ৩ সেপ্টেম্বরের র‌্যালী ও সমাবেশ সফল করার জন্য সকল স্তরের ছাত্র-জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এশফাকুর রহমান শফিক।

office@ukantho.com


Photo

শিশু ধর্ষণ মামলায় সৎ মামার যাবজ্জীবন

এফএনএস: রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় মজা খাওয়ানোর কথা বলে ৬ বছরের...

Photo

মাফিয়া-স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র জনগণ মেনে নেবে না: নাহিদ

এফএনএস: মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র- এসব...

Photo

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন...

Photo

বাসা থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত