সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   02-Aug-2025   39

Photo

এফএনএস: খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে, দিঘলিয়া উপজেলার নন্দনপ্রতাপ গ্রামে আল আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আল আমিনের স্ত্রীর আগের স্বামী আসাদুল ঝিনাইদহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে বিয়ে করার ক্ষোভের কারণে তাকে হত্যা করা হয়। তিনি জানান, তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে।
অন্যদিকে, খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর নামে এক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত যুবক রঙের ঠিকাদার ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, রাত সোয়া ৯টার দিকে ৩ জন যুবক টগরের বাড়িতে আসে। তাদের দরজা খুলে দিলে গল্প করার একপর্যায়ে ওই ৩ যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। হত্যাকারীরা নিহতের পূর্বপরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে।

office@ukantho.com


Photo

যারা একাত্তর মানে না, তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই: বুলু

এফএনএস: যারা একাত্তর মানে না, এদেশে তাদের ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতা...

Photo

যুবশক্তি কখনও ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না: তারিকুল

এফএনএস: জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, যুবশক্তি...

Photo

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী...

Photo

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

এফএনএস: শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত