রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে শয়নকক্ষে মিললো মা-মেয়ের লাশ

উচ্চকন্ঠ   29-Oct-2025   73

Photo

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট বাজারে ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬)। তিনি এনজিও কর্মী মো. আনোয়ার হোসেন বিবলোর স্ত্রী। নিহত শিশুটির নাম আতকিয়া আয়েশা, বয়স মাত্র ১৬ মাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা-মেয়ের লাশ উদ্ধার করে। নিহত আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হয়তো সেই মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নেন। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের নাচনা যুবসমাজের উদ্যোগে...

Photo

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর নামে মামলা

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসার সপ্তম তলায়...

Photo

জনগণের অধিকার হরণ হতে দেবো না: জামায়াত আমির

এফএনএস: প্রয়োজনে দেশের জন্য জীবন দেবেন, তবু জনগণের অধিকার হরণ হতে দেবেন...

Photo

জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে ৬০ ছাত্রনেতার বিবৃতি

এফএনএস: জুলাই ঘোষণাপত্রকে জনগণের সঙ্গে প্রতারণামূলক ও প্রহসনের উল্লেখ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত