বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

উচ্চকন্ঠ   09-Nov-2025   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত মানব কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় এই টিউবওয়েল বিতরণ করা হয়। পিপুলবাড়িয়া, স্বরুপপুর, কুসুমপুরসহ আশপাশের গ্রামে মোট ১২টি পরিবার, একটি মাদ্রাসা ও একটি কমিউনিটি ক্লিনিকে টিউবওয়েল স্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন ম্যারেজ, সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (টোটন), নির্বাহী সদস্য শামীম সরোয়ার, সদস্য শফি উদ্দিন, কুসুমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াজউ দ্দিন মন্ডল, খায়রুল আলম, আশরাফুল ইসলাম লিংকন, সীমান্ত মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা শাহিন আলম, স্বরুপপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (মেম্বার) ও স্থানীয় সমাজসেবক মো. কুতুব উদ্দিন বিশ্বাস।
সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির হোসেন বলেন, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর নিরাপদ পানির চাহিদা মেটাতে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

office@ukantho.com


Photo

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন...

Photo

শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরিক্ষা ২০২৫: কোটা বৈষম্যে ক্ষোভে ফুসছে অভিভাবকেরা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: একই পরীক্ষা, একই প্রশ্নপত্র, তবুও ফলাফলে...

Photo

নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ থাকবে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর গণতন্ত্র...

Photo

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক

এফএনএস: ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই বুধবার রাষ্ট্রীয় শোক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত