মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

উচ্চকন্ঠ   22-Jun-2026   24

Photo

বসির আহাম্মেদ নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহ।
পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের কার্যকর পদক্ষেপের প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সনাক, অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়েস (ণঊঝ) গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সনাক ঝিনাইদহের সভাপতি এন. এম. শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন ইয়েস দলনেতা মো. শাহিন আলম। সূচনা বক্তব্য দেন সনাকের আহ্বায়ক কাজল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে টিআইবি’র পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য তাহমিনা ইবনে হাসিম। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষা এবং বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের জন্য টিআইবি’র সুপারিশসমূহ উপস্থাপন করেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা ভূমি বিষয়ক এসিজি সদস্য নাজমুল আলম রিগান, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ বিষয়ক এসিজি সমন্বয়ক রহুল আমিন এবং সনাক সদস্য মো. আবু তাহের। বক্তারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশ আইন বাস্তবায়নের দুর্বলতা দূরীকরণ এবং পরিবেশ আদালত আইন-২০১০ সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে ইয়েস সহ-দলনেতা মো. রাতুল হাসান নবায়নযোগ্য জ্বালানি খাতে সুশাসন ও প্রসার নিশ্চিত করতে টিআইবি’র ১২ দফা সুপারিশ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে এন. এম. শাহজালাল বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে সরকার, নাগরিক সমাজ ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সবশেষে তিনি উপস্থিত সনাক, ইয়েস, এসিজি সদস্য এবং সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে-এ্যাটর্নী জেনারেল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান...

Photo

বেগম খালেদা জিয়া একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন- রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

ঘরে পড়ে ছিল গৃহবধূর লাশ, সন্তানদের নিয়ে পলাতক স্বামী

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় লাকি আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার...

Photo

ঝিনাইদহে মরমী লোককবি পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মরণের আগে মরো সমনকে শান্ত করো, যদি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত