রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ী নিহত, আহত-১

উচ্চকন্ঠ   17-Feb-2025   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে শফি মিয়া (৫৫) নামের এক পেয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে। সেসময় আহত হয়েছে মোহাম্মদ উলফাত (৪০) নামের আরও এক ব্যবসায়ী।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন জানান, সকালে গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে ওই দুই ব্যবসায়ী যশোর যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে দুইজন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত উলফাতকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে...

Photo

বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে যুবদল প্রস্তুত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সংগঠন...

Photo

মার্কিন শুল্ক ইস্যুতে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

এফএনএস: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ইস্যুতে বাংলাদেশ সরকার...

Photo

হরিণাকুন্ডুতে ফসলের ফলন নির্ণয়ের লক্ষে নমুনা শস্য কর্তন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত