শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে দুই যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, একজনকে বেঁধে পিটুনি

উচ্চকন্ঠ   23-May-2026   45

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হিরো (২২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। একই ঘটনায় অপর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে একটি ক্ষেতের নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত দুই যুবক। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে গেলে তার মা বিষয়টি বুঝতে পারেন। তবে লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাননি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। রাতেই অভিযুক্ত হিরোকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেন স্থানীয় জনতা। পরে গুরুতর অবস্থায় পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। এ ছাড়া পরবর্তী পুলিশ অভিযান চালিয়ে অপর অভিযুক্ত সোহেলকে আটক করে। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, এ ঘটনায় দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, শিশুটির মা ধর্ষণের অভিযোগ করেছেন। স্বাস্থ্য পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে উচ্চমুল্যের আমদানী বিকল্প ভেষজ উদ্ভিদের জৈব চাষাবাদ বিষয়ক কর্মশালা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: উচ্চমূল্যের আমদানিনির্ভর...

Photo

ঢাকা মেডিকেলের আট তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

এফএনএস: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আট...

Photo

ঝিনাইদহে ডাকটিকিট মুদ্রা ও এন্টিক সামগ্রীর প্রদর্শনী

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের অতীত ইতিহাস ও ঐতিহ্যের...

Photo

ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে আ’লীগ ও ভারত: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত