রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ঢাকা মেডিকেলের আট তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

উচ্চকন্ঠ   31-Jul-2026   28

Photo

এফএনএস: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আট তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া বেগম (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩১) জুলাই ভোরে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাক মৃত ঘোষণা করেন। রিয়ার গ্রামের বাড়ি পাবনা সদর থানার ভাদুরডাঙ্গি গ্রামে। তার বাবার নাম লতিফ মল্লিক। স্বামী সিঙ্গাপুর প্রবাসী আলআমিন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। রিয়ার বাবা কৃষক লতিফ মল্লিক জানান, আমার মেয়েকে তিন দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোরের দিকে পাশের অন্য রোগীর স্বজনরা আমাকে বলে দেখেন, আপনার মেয়ে বারান্দা দিয়ে লাফ দিচ্ছে। আমি দৌড়ে যেতে যেতেই সে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সবাই লাফ দিতে নিষেধ করলেও সে কারও কথা শোনে না। লাফ দিলে নিচে থাকা একটি প্রাইভেটকারের ওপরে পড়ে। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, সাড়ে চার বছর আগে সিঙ্গাপুর প্রবাসী এক ছেলের সঙ্গে রিয়ার বিয়ে হয়। সে দেশে এসে আবার চলে যায় প্রায় দুই বছর হলো। রিয়ার মানসিক সমস্যা হয়। প্রায় ১০ দিন ধরে সমস্যাটা বেশি হয়েছিল। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা শাহবাগ থানায় জানিয়েছি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ তথ্য অফিসের আয়োজনে হরিণাকুন্ডুতে নারী সমাবেশ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: জনগণকে অবহিত ও উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা...

Photo

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালিয়াট ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন,...

Photo

কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

Photo

নড়াইলে ৮৫ বছরের বৃদ্ধার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চরশালিখা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত