সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জমি-জমা বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   28-May-2025   64

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নায়েব আলী (৬২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মালিয়াট গ্রামের নিজ বাড়ীর পাশে বসে থাকা অবস্থায় প্রতিপক্ষরা তাকে পিটিয়ে জখম করলে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। মরদেহ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া, এলাকাবাসী ঘটনার সাথে জড়িত ইউনুচ আলীর স্ত্রী ও ছেলেকে আটক করে পুলিশে দিয়েছেন। ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা ইউনুচ আলীর বাড়িঘর ভাংচুর ও ছাগল গরু লুট করে নিয়ে গেছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নায়েব আলীর বোনের জমি কেনেন প্রতিবেশি ইউনুছ আলী। ওই জমির দখল নিয়েই দির্ঘদিন ধরে দুই পরিবারে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ১০টার দিকে নায়েব আলী তার বাড়ীর পাশে বসে ছিল। এ সময় প্রতিপক্ষ ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন এসে জমি নিয়ে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্ষায়ে ইউনুচ আলী ও তার ছেলে বাশের লাঠি দিয়ে নায়েব আলীকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান জানান, মৃত অবস্থায় নায়েব আলীকে হাসপাতালে আনা হয়েছিল। আঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হতে পারে বলে জানান তিনি। নিহতের মরদেহ রাতেই দাফন করা হয়েছে।

office@ukantho.com


Photo

১২০ টাকায় স্বপ্ন পূরণ ২৫ যুবক-যুবতীর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: তুষার আহমেদ। ২০১৮ সালে মারা...

Photo

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে...

Photo

আ. লীগের পুনর্বাসন মানবো না: হেফাজতের সমাবেশে হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত...

Photo

দুই টুকরো কমলা খাওয়ায় এতিম কিশোরকে অকথ্য নির্যাতন: থানায় অভিযোগ দায়ের: পালিয়েছে অভিযুক্ত শিক্ষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: হাসপাতালের মেঝেতে ব্যাথা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত