সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ইতিহাস গড়া জামায়াতের নারী সমাবেশ

উচ্চকন্ঠ   07-Feb-2026   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় বিশাল নারী সমাবেশ ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকেই উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক মহেশপুর হাইস্কুল মাঠ ও অডিটরিয়াম মাঠ এলাকায় সমবেত হন। সংক্ষিপ্ত র‌্যালির পর আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ–৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নারীদের সচেতন, সংগঠিত ও সক্রিয় ভূমিকা সময়ের দাবি এবং ন্যায়, সততা ও কল্যাণের প্রতীক দাঁড়িপাল্লা চিহ্নে ভোটের মাধ্যমে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে নারীরা অগ্রণী শক্তি হতে পারে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল আলীম, সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আব্দুল হাই এবং উপজেলা আমির ফারুক আহমেদ। নারী নেতৃত্বের পক্ষ থেকে বক্তব্য দেন মাসুমা খাতুন, ফিরোজা ইয়াসমিন বিউটি, জাকসুর সাবেক এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা, ইয়াসমিন আরা ও রেহেনা খাতুন। বক্তারা নারীর মর্যাদা ও অধিকার রক্ষা, শিক্ষা ও সামাজিক সংস্কারে নারীর ভূমিকা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা থানা আমির মো. ফারুক আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ। আয়োজকদের দাবি, প্রায় অর্ধলক্ষাধিক নারী কর্মীর অংশগ্রহণে এটি মহেশপুরের ইতিহাসে নজিরবিহীন নারী সমাবেশে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান। পুরো আয়োজনটি জামায়াতে ইসলামের সাংগঠনিক সক্ষমতা, নারীবান্ধব রাজনীতি এবং সুষ্ঠু নির্বাচনের প্রতি দৃঢ় অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে।

office@ukantho.com


Photo

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

এফএনএস: চাহিদা মতো চাঁদা টাকা না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার ডাব...

Photo

কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ৩ বছর বয়সী শিশু আবিরের

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের...

Photo

যশোরে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৩

এফএনএস: যশোরে চঞ্চল মাহমুদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।...

Photo

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

এফএনএস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত