সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আওয়ামী দোসর ফরিদ মিয়ার এক গুয়েমির কারণে বাস মালিক ও শ্রমিকরা পথে বসার উপক্রম

উচ্চকন্ঠ   15-Jul-2025   70

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের “কালীগঞ্জ মটর মালিক সমিতি”র ফ্যাসিস্ট সরকারের এমপি ঘোষিত অনির্বাচিত সভাপতি আওয়ামী দোসর ফরিদ মিয়ার এক গুয়েমির কারণে সমিতির প্রায় অর্ধশতাধিক বাস মালিক ও এর সাথে জড়িত প্রায় দেড় শতাধিক শ্রমিক আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। ফলে মালিক শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
কালীগঞ্জ মটর মালিক সমিতির সদস্য বাস মালিকদের ভাষ্য মতে, তাদের সমিতির সভাপতি কোন নিয়মনীতির তোয়াক্কা না করে যশোর মালিক সমিতির একটি বাস কালীগঞ্জে আটকে রাখেন। যশোর মালিক সমিতি বাস আটকের কারণ জানতে কালীগঞ্জের সভাপতি ফরিদ মিয়ার সাথে যোগাযোগ করলেও তিনি ঘটনার মিমাংসা না করে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ফলে ক্ষিপ্ত হয়ে যশোর মালিক সমিতি কালীগঞ্জের মালিকদের ১৬টি বাস আটকে রাখেন। ঘটনার ২ দিন পর সাধারণ মালিকদের ১৫টি বাস ছেড়ে দিলেও অসৌজন্যতার অপরাধে সভাপতি নামধারী ফরিদ মিয়ার বাসটি ছেড়ে না দিয়ে আটক রেখেছেন। পরবর্তীতে ১৪ জুলাই বিষয়টি নিয়ে ১০ জেলার ২৫টি বাস মালিক শ্রমিক সংগঠনের যৌথ সভা আহ্বান করা হলেও সেখানে কালীগঞ্জ মালিক সমিতি অংশ নেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সবকটি সংগঠনের নেতৃবৃন্দ। তারা বাস মালিক সমিতির কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি অবহিত করে কথিত সভাপতি ফরিদ মিয়া ও কালীগঞ্জ মালিক সমিতির রেজিষ্ট্রেশন বাতিল করার দাবী তুলেছে। এতে কালীগঞ্জ মালিক সমিতির এক ঘরে হয়ে পড়েছেন। বাস মালিক ও শ্রমিকরা আরও জানান, ফরিদ মিয়ার একগুয়েমির কারণে কালীগঞ্জের সাধারণ বাস মালিক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তারা অবিলম্বে এ ঘটনার অবসান চান।

office@ukantho.com


Photo

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার...

Photo

ময়মনসিংহে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

এফএনএস: ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানের সামনে এক নারীকে (২৮) সংঘবদ্ধ...

Photo

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকিরের বাড়িতে মির্জা ফখরুল

এফএনএস: বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট...

Photo

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

এফএনএস: বগুড়ার দুপচাচিয়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে পিন্টু আকন্দ (৩৮)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত