মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যশোরে ট্রাকের ধাক্কায় গৃহবধুর পা বিচ্ছিন্ন, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

উচ্চকন্ঠ   04-Nov-2025   81

Photo

আজিমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: যশোরের সতীঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমনা (৩৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে এবং ওই স্থানে একটি স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে উত্তেজিত জনতা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
৪ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের সতীঘাটার কামালপুর মসজিদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাফায়াত হাসান আবিরকে (৮) স্কুল থেকে আনতে যাচ্ছিলেন তার মা সুমনা। তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে কামালপুর মসজিদ মোড়ে পৌঁছালে মনিরামপুর দিক থেকে আসা আর রহমান পরিবহনের একটি ট্রাক (যশোর-ট ১১-৩৪৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মারাত্মক আহত হন।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

Photo

ঝিনাইদহে তারুণ্যের অগ্রযাত্রার উদ্যোগে মাদকের বিরুদ্ধে ৫ কিমি ম্যারাথন দৌড়, তরুণদের বুক পকেটে মাদকের বিষ নয়, থাকবে সম্ভাবনাময় স্বপ্নের বাংলাদেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে...

Photo

চলতি মাসের প্রথম ১৮দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা

দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে বৈধ পথে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার...

Photo

ঝিনাইদহের পুলিশের উপ-পরিদর্শক মিরাজুল হত্যা মামলায় চার জনকে মৃত্যুদন্ড ও চার জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত