বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে: রিজভী

উচ্চকন্ঠ   30-Apr-2025   43

Photo

এফএনএস: ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে দেশের অর্থনীতি আরও সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্পকারখানা বন্ধ করে দিয়ে সরকার হাজার হাজার শ্রমিককে বেকার করেছে। যদি এসব কারখানা প্রশাসকের মাধ্যমে চালু রাখা হতো, তাহলে শ্রমিকদের কর্মহীন হতে হতো না। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রিজভী বলেন, দেশে এমনিতেই বেকার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এরমধ্যে অন্তর্বর্তী সরকারের এই ধরনের সিদ্ধান্ত সংকটকে আরও গভীর করেছে। শ্রমিক শ্রেণির জীবন এখন চরম দুর্বিষহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে শ্রমিক অধিকার, মজুরি বৃদ্ধি, বেকারত্ব হ্রাস ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ নানা দাবি তুলে ধরা হবে। রিজভী জানান, সমাবেশের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) অবহিত করা হয়েছে। তিনি বলেন, শ্রমিকশ্রেণির পক্ষে কথা বলার কেউ নেই বলেই আমরা এই দাবিগুলো জাতির সামনে তুলে ধরছি। একটি নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া সম্ভব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শপু ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও উপকরণ বিতরণ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অসহায় দুস্থ রোগীদের জন্য...

Photo

ঝিনাইদহে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্থ জনজীবন, মুখে কুলুপ এটেছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় হঠাৎ করে তীব্র লোডশেডিং...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ বছরের পুরাতন রাস মন্দিরে চুরি।

প্রবীর বিশ্বাস, প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর...

Photo

ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দুগ্ধের অপার শক্তিতে, মেতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত