সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মটর শ্রমিক সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

উচ্চকন্ঠ   08-Oct-2025   206

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধক্ষ্যের বিরুদ্ধে ১ কোটি ৭৭ লাখ ৫১ হাজার ৯ শত ৯২ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। ৭ অক্টোবর ইউনিয়নের বর্তমান সভাপতি মোঃ শফিকুল ইসলাম রিপন ও সধারন সম্পাদক আব্বাস উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে অর্থ আত্মসাতের বিষয়টি জানানো হয়। অভিযুক্তরা হলেন, ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রজব আলী মন্টু, কোষাধ্যক্ষ মোঃ বাবুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ। তদন্তে টাকা আত্মসাৎ প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে তাদের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার বিবরণ উল্লেখ করা হয়েছে, ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামীলীগের দোসর ওই চার নেতা ইউনিয়ন ছেড়ে পালিয়ে যায়। এতে ইউনিয়ন পরিচালনায় সংকট তৈরী হয়। ১৪ আগস্ট বিশেষ সাধারণ সভা ডেকে পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন হয়। এই কমিটি গঠনতন্ত্রের আলোকে যথাসময়ে নির্বাচন ও আর্থিক বিষয় উদঘাটনে কাজ শুরু করে। এডহক কমিটির আহবায়ক মোঃ রাশিদুল আলম খোকনের সভাপতিত্বে ২৮ আগষ্ট এক সভায় ছয় সদস্যের অডিট কমিটি গঠন করা হয়। অডিট কমিটি ১ মে ২০১৯ থেকে ৩১ জুলাই ২০২৪ ইং পর্যন্ত সর্বমোট ৩২ লাখ টাকার দূর্নীতির প্রমাণ পায়।
একই সাথে ১ এপ্রিল ২০১৩ থেকে ৩০ এপ্রিল ২০১৯ পর্যন্ত আরো ১ কোটি ৪৫ লাখ ৫১œ হাজার ৯শত ৯২ টাকা দূর্নীতির প্রমাণ পায়। যার সর্বমোট পরিমাণ এক কোটি সাতাত্তর লাখ একান্ন হাজার নয়শত বিরানব্বই টাকা। তদন্তে আত্মসাত প্রমাণিত হওয়ায় উক্ত টাকা ইউনিয়ন তহবিলে জমা দেওয়ার জন্য তিনটি পত্র দেওয়া হলেও তারা টাকা জমা দেননি। ফলে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের সদস্য পদ বাতিল ও আইনী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তারা।
এ বিষয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রজব আলী মন্টু জানান, তদন্ত কমিটির বরাত দিয়ে টাকা আত্মসাতের যে কথা বলা হচ্ছে তা মিথ্যা ও মনগড়া। আমরা দ্বায়িত্বে থাকাকালীন কোন টাকা আত্মসাৎ করিনি। আমাদেরকে হেয় করতে এমন সংবাদ ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড আউশ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড...

Photo

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ হবে ‘শিক্ষক’

এফএনএস: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিলুপ্ত...

Photo

নড়াইলে আ’লীগের ৫ নেতা গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: কার্যক্রম স্থগিত থাকা নড়াইল...

Photo

মহেশপুরে ধানের শীষের পথসভায় জনতার ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত