সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   29-Jan-2026   62

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুম। এ সময় তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তরুণ সমাজের অংশগ্রহণ প্রয়োজন। তরুণরাই পারে আগামীর ভবিৎষত গড়ে তুলতে।
ঝিনাইদহ জেলা প্রশাসনের অায়োজনে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো: মাহফুজ আফজাল ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবুল হোসেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ কাজে তিনি তরুণদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ও থানার ওসি জেল্লাল হোসেন।
অনুষ্টানে জেলা প্রশাসক মহোদয় তরুণদের প্রশ্ন, মতামত ও প্রত্যাশা শোনেন এবং তার উত্তর দেন।সভাতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

নিখোঁজের ৪দিন পর উদ্ধার হলো ভ্যান চালকের মরদেহ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার...

Photo

মহেশপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড়...

Photo

ঝিনাইদহে পুলিশের পোশাক পরে গভীর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট, আটক ১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক...

Photo

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধানের দায়িত্ব পেলেন শামসুল ইসলাম

এফএনএস: বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত