শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পুলিশের পোশাক পরে গভীর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট, আটক ১

উচ্চকন্ঠ   13-Jan-2026   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গভীর রাতে অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে মালামাল লুটে নিয়ে পালানোর সময় মোঃ শান্ত শেখ (২৭) নামে একজন আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
রোববার (দিবাগত) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে মোঃ আবুল হোসেনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
আটক মোঃ শান্ত শেখ ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল বজরাপুর গ্রামের আবুল হোসেনের ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের চার সদস্যকে মাথায় পিস্তল ঠেকিয়ে অবরুদ্ধ করে। পরে ওই ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
চক্রটির সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা দুর্বৃত্তদের দলটিকে ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, আটক শান্ত শেখ সহ চক্রটির প্রত্যেকের পরনে পুলিশের ভুয়া পোশাক ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে। আটক ব্যক্তির প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী, এর আগের দিন (শনিবার) রাতে একই কৌশলে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামেও মালামাল লুটের ঘটনা সংঘটিত করে চক্রটি।
এসব তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি পালিয়ে যাওয়া চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। এ ঘটনাকে ডাকাতি বলা যাবে না। সংঘবদ্ধ চুরি বা ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর মাতা নুরজাহান বেগমের ইন্তেকাল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি...

Photo

অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ: আইসিজি

এফএনএস: বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাপক জনসমর্থন নিয়ে দায়িত্ব...

Photo

কালীগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা দিল্লিতে বসে আ’লীগের নেতাকর্মীদের...

Photo

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

এফএনএস: ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত