শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর মাতা নুরজাহান বেগমের ইন্তেকাল

উচ্চকন্ঠ   05-Oct-2025   87

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি ও কালীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য রফিকুল ইসলাম মন্টুর মাতা নুরজাহান বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। রোববার সকাল সাড়ে ১০ টায় বার্ধক্যজনিত কারনে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার আছরবাদ নিজ গ্রামের মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর মাতার মৃত্যুতে কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া উচ্চকন্ঠ নিউজ ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ।

office@ukantho.com


Photo

শিগগির জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের

এফএনএস: অবিলম্বে জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও নির্বাচনের রোডম্যাপ...

Photo

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৫ বাংলাদেশি আটক

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে...

Photo

কালীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ: দুইদিনেও সন্ধান পায়নি ডুবুরি দল

তারেক মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে লাফ দিয়ে...

Photo

আস্থাসহ নানা সংকটে গ্রাম আদালত: সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ : আপন দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত