শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ: দুইদিনেও সন্ধান পায়নি ডুবুরি দল

উচ্চকন্ঠ   15-Jul-2025   60

Photo

তারেক মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে লাফ দিয়ে নাঈম (৯) নামে তৃত্বীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। গত দুইদিন অতিক্রম হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার ও মঙ্গলবার ফায়ার সার্ভিস ও এলাকাবাসি তন্ন তন্ন করে খুজেও তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ শিশু কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের সবজি বিক্রেতা মহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা বলছে, সোমবার দুপুরে গোসল করতে বাড়ির পাশে বুড়ি ভৈরব নদীর হাসিলবাগ ব্রীজের উপর থেকে পানিতে লাফ দেয় নাঈম। এসময় তার সাথে অন্য বন্ধুরা ছিল। সবাই পানি থেকে উঠে আসলেও আসেনি নাঈম। পরে ঘটনাটি জানাজানির হলে স্থানীয়রা খোজাখুজি করেও নাঈমের কোন খোঁজ পেতে ব্যর্থ হয়। খবর দেওয়া হয় কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে। তারাও উদ্ধার অভিযান শুরু করে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের খুলনার ডুবুরি দলকে। তারাও যোগ দেয় উদ্ধার অভিযানে। প্রথম দিন তাকে না পেয়ে রাত ৮টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। মঙ্গলবার সকাল থেকে আবারো অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে তাদের সাথে যোগ দেয় স্থানীয়রা। তবে, পানিতে স্রোত ও প্রচুর কচুরিপানা থাকায় উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে বলে জানান ডুবুরি দল। মঙ্গলবার বিকাল পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। তবে নদীতে অতিরিক্ত কচুরিপানা থাকায় তাকে খুঁজে পেতে সমস্যা হচ্ছে। ধারনা করা হচ্ছে পানির স্রোতে মরদেহ সরে গিয়ে কোন কচুরিপানার মধ্যে আটকে থাকতে পারে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর...

Photo

কোটচাঁদপুরে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিবেদক: দীর্ঘমেয়াদী ফসল আখ চাষকে লাভবান...

Photo

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো চলবে না: বিএনপি নেত্রী মুর্শিদা জামান

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: সংস্কারের অযুহাত দিয়ে মানুষের...

Photo

কালীগঞ্জ মৎস্যজীবী দলের উদ্যোগে চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর মৎস্যজীবী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত