শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

উচ্চকন্ঠ   21-Jan-2026   256

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি শটগান গোলা উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
গোয়েন্দা তথ্যে জানা যায়, কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র স্থানান্তরের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে বাজারের মালামালের আড়ালে লুকানো অবস্থায় একটি ভারতীয় ও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুটি ৭০ মিলিমিটার সুপার ম্যাগনাম শটগান গোলা উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নির্বাচন সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে

office@ukantho.com


Photo

ট্রাফিক পুলিশের নাকে ঘুষি মেরে গ্রেফতার ছাত্রদল নেতা

এফএনএস: সড়কে মোটরসাইকেল রাখার কারণে যানজটের সৃষ্টি হওয়ায় সেটা সরাতে...

Photo

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ হবে ‘শিক্ষক’

এফএনএস: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিলুপ্ত...

Photo

ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ঝিনাইদহে নার্সদের বিক্ষোভ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স...

Photo

জুলাই-আগস্টের বিচার বানচালে ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ পেয়েছি: চিফ প্রসিকিউটর

এফএনএস: জুলাই-আগস্টের বিচার বানচালে ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ হাতে রয়েছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত