সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

হাসিনা ও আওয়ামী লীগকে কখনো মাফ করবে না জনগণ: দুদু

উচ্চকন্ঠ   26-Jul-2025   29

Photo

এফএনএস: শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমান। তারা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি, ভবিষ্যতেও করবেন না। তাই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে সরকার গঠন করবে এবং খুনি শেখ হাসিনার বিচার করবে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। দুদু বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় লুটপাটকারী, দুর্নীতিকারী ও গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। তাদের বিচার না হলে স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৫ বছর যারা আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন এবং স¤প্রতি জুলাই-আগস্টে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি অবমাননা হবে। আহতদের প্রতিও তা হবে অসম্মান। তাই তাদের বিচার যত দ্রæত সম্ভব করতে হবে। এই সরকার যদি তা সম্পন্ন করতে না পারে, তবে আগামীতে গণতান্ত্রিক পন্থায় জনগণের ভোটে ক্ষমতায় আসা সরকার সেই বিচার করবে। হাসিনা ও আওয়ামী লীগকে লুটপাটকারী, খুনি আখ্যা দিয়ে দুদু বলেন, হাসিনা ও তার দল হিটলারের অনুসারী। তারা দানব, আর এই দানবদের কারিগর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তাকে বিচারপতি বলতেও ঘৃণা লাগে। মিডিয়া এখনো কেন তাকে প্রধান বিচারপতি বলে সম্বোধন করে, তা আমি বুঝি না। হাসিনা ও খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে অসম্মান করেছেন, গণতন্ত্রকে অপমানিত করেছেন। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও নেতা। তারা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি, করবেনও না। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে সরকার গঠন করবে এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করবে। জনগণ কখনো মাফ করবে না। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

এফএনএস: রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরপরই প্রধান উপদেষ্টা...

Photo

হরিণাকুন্ডুতে ঈদ উল-আযহার নামাজ আদায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সৌদি আরবের সঙ্গে মিল রেখে...

Photo

নড়াইলের তুলারামপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদরের তুলারামপুর গ্রামের...

Photo

হরিণাকুন্ডুতে ২ টি খাল সংস্কার কর্মসুচীর উব্দোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত