সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে ঈদ উল-আযহার নামাজ আদায়

উচ্চকন্ঠ   06-Jun-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মত এবারও ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদ উল-আযহার নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা। শুক্রবার (০৬জুন) সকাল ৮ টায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা এলাকার শতাধিক মুসল্লিরা এ ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামায়াতের ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।
নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ঈদের খুতবায় কোরবানি ও ত্যাগের গুরুত্ব তুলে ধরেন ইমাম। ঈদের নামাজ শেষে পশু কোরবানির মধ্যদিয়ে ঈদ উল-আযহার মুল আনুষ্ঠানিকতা শেষ হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ন্যায় ও কল্যাণমুখী সমাজ গঠনের...

Photo

ভাইয়ের লাশ ফেরাতে লন্ডন থেকে ছুটে এলেন বড় ভাই

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর...

Photo

কালীগঞ্জে সাংবাদিক সনেটের ওপর হামলাকারী সন্ত্রাসী আনার অবশেষে কারাগারে

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে দৈনিক আমাদের কন্ঠ...

Photo

নির্বাচন ইস্যুতে যা বললেন আসিফ

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত