প্রিয় ঝিনাইদহ
তারেক রহমানের নির্দেশে একই মঞ্চে ঝিনাইদহ-৩ আসনের ৫ প্রার্থী
উচ্চকন্ঠ 27-Oct-2025 70
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অভ্যন্তরীণ বিভেদ ও অনৈক্য দূর করতে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা একই মঞ্চে সমবেত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুজ্জামান খান শিমুল।
সভায় সম্ভাব্য প্রার্থীরা অঙ্গীকার করেন আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক যিনি পাবেন, তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাঁরা বলেন, প্রার্থী যেই হোন না কেন, তাকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক ভূমিকা রাখা হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ঐক্য ও সংহতি আগামী নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে যাবে।
office@ukantho.com