রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

উচ্চকন্ঠ   14-Aug-2025   46

Photo

এফএনএস: ‎পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ‎ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন- পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫), আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন (৩০)। আহতরা হলেন- বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০), হাতিগাড়া গ্রামের আকরাম শেখের ছেলে সম্রাট শেখ। খোঁজ নিয়ে জানা গেছে, বেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে প্রায় ১০/১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। আজ ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢ়ুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন। এসময় তারা চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ‎ঢালাইয়ের পর দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি। যে কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান বেড়া হাসপাতালের চিকিৎসকরা। বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করছি দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি। এ কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুজনের মরদেহ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

office@ukantho.com


Photo

গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিন: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি আহ্বান...

Photo

যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক: ঝিনাইদহে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যমজ কন্যাসন্তান...

Photo

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র...

Photo

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত-৩, আহত-৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত