সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

লাশটি আসলে কার?

উচ্চকন্ঠ   28-Sep-2025   120

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অজ্ঞাত একটি লাশের পরিচয় ও হত্যার মোটিভ উদ্ধারে তদন্তে নেমেছে ঝিনাইদহ সিআইডি। সিআইডি থেকে বলা হয়েছে লাশের কোন পরিচয় বা অভিভাবকের সন্ধান পেলে তাদের জানাতে।
কোটচাঁদপুর থানা সুত্রে জানা গেছে, বিগত ২০২৩ সালে ৩ মার্চ সকালে কোটচাঁদপুর লাভলী সিনেমা হলের মামনে থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষ অচেতন অবস্থায় পড়ে ছিল। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই বছরের ২৩ মার্চ তিনি মারা যান।
কোটচাঁদপুর থানার একটি জিডির সুত্র ধরে বেওয়ারিশ হিসেবে ওই যুবকের লাশটি দাফন করা হয়। পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্টে তাকে হত্যা করা হয় বলে প্রমানিত হলে ২০২৪ সালের ২১ মার্চ কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা হয় যার নং ১০/৩০। হত্যা মামলা দায়েরের পরে মামলাটির তদন্ত ভার ঝিনাইদহ সিআইডির উপর ন্যস্ত হয়।
ঝিনাইদহ সিআইডির ইন্সপেক্টর শেখ মাহমুদ হোসেন রোববার বিকালে জানান, নিহত ব্যক্তির এখনো কোন পরিচয় বা প্রকৃত অভিভাবক পাওয়া যায়নি। ছবি দেখে মৃত ব্যক্তিটিকে সনাক্ত করা গেলে তদন্ত কাজ অনেকটা এগিয়ে যেতো।
তিনি আরও জানান, কেউ ছবি দেখে যদি লোকটিকে চিনতে বা পরিচয় জানতে পারেন তবে তদন্ত কর্মকর্তা হিসেবে তার ০১৭১১-২৬৫৪৯৬ নাম্বারের মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করেছেন সিআইডির ইন্সপেক্টর।

office@ukantho.com


Photo

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে...

Photo

ঝিনাইদহে ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নদী বাঁচলে, বাঁচবে দেশ, সোনার এই বাংলাদেশ...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান...

Photo

চব্বিশের আন্দোলনে বুদ্ধিজীবীরা অনুপস্থিত ছিলেন: গভর্নর

এফএনএস: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, চব্বিশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত