শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বারোবাজারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের গনসংযোগ

উচ্চকন্ঠ   14-Oct-2025   94

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ ১৪ অক্টোবর মঙ্গলবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জাতীর উদ্দেশ্যে প্রণীত ৩১ দফা কর্মসূচির প্রচার এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে উপজেলার বারোবাজারে গণসংযোগ করেছেন। তিনি গণসংযোগকালে বিভিন্ন স্তরের জনগণের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা বার্তা পৌছে দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চান। এসময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য জুমারত আলী, নাজমুল হাসান তিতাস, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন, পৌর কৃষক দলের আহŸায়ক ফোরকান আলীসহ শতশত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। একই দিন সকালে জননেতা হামিদুল ইসলাম হামিদ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর এলাকার ১নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

office@ukantho.com


Photo

কুমিল্লার মুরাদনগরে ২ সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা

এফএনএস: কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের করিবারই গ্রামে...

Photo

চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন,...

Photo

ফ্যাসিবাদী প্রত্যেকের শাস্তি হতে হবে: ফখরুল

এফএনএস: জুলাই গণহত্যার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ...

Photo

চুরি হওয়া ৩৬৩টি মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ২০২৪...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত