মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস

উচ্চকন্ঠ   25-Sep-2025   64

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকলেও চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন। এটা কমিশনের ব্যর্থতা। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আমরা পুনরায় আবেদন করেছি। তারা বলছে শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি। অথচ আমরা যেদিন আবেদন করেছি। সেদিন থেকে তারা এ কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল। নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকার নেয়নি এটা গাফিলতি। এটা সীমাবদ্ধতা এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। আমরা চাই পরবর্তীতে দায় বহনকরা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয়ক সভায় যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক ও যুগ্ম সদস্যসচিব প্রিতম দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে: অর্থ উপদেষ্টা

এফএনএস: নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির মাধ্যমে কয়েকশ...

Photo

নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও

এফএনএস: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ উধাও...

Photo

নড়াইলে ৮৫ বছরের বৃদ্ধার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চরশালিখা...

Photo

পায়ে গুলি করে মুয়াজ্জিনকে পঙ্গু, ওসিসহ ৪৬ জনের নামে মামলা

এফএনএস: বাড়ি থেকে ধরে এনে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার অভিযোগে কুমিল্লার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত