বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল

উচ্চকন্ঠ   11-Aug-2026   37

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৩ বছর বয়সী স্কুলছাত্র তানজিল। গত ৫ আগস্ট বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজ তানজীল শহরের আরাপপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে রংধনু কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।
শিশুটির পিতা মাসুদ রানা জানান, ৫ আগস্ট সকাল ১১ টার দিকে বাসা থেকে বের হয় সে। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরিও করেছে পরিবারটি। নিখোঁজ তানজিলের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৬৫০-০৫০৫০৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, শিশু তানজিলের নিখোঁজের ব্যাপারে সদর থানায় জিডি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সন্ধানের।

office@ukantho.com


Photo

গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিন: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি আহ্বান...

Photo

জ্বালানি নিয়ে উদ্বেগের কারণ নেই: সমবায় প্রতিমন্ত্রী

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম...

Photo

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে আওয়ামী দোসরদের নেতৃত্ব দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডায়াবেটিক হাসপাতালকে ঢাল হিসেবে...

Photo

ঝিনাইদহের মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত