বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উব্দোধন

উচ্চকন্ঠ   12-Jan-2026   76

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উব্দোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উব্দোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। সেসময় পুলিশ সুপার মাহফুজ আফজাল, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবির, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত। ৩ দিন ব্যাপী এই মেলায় সরকারি দপ্তর ছাড়াও কৃষি উদ্যোক্তাদের মোট ১৮ টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে কৃষি ও কৃষকের ফসল উৎপাদনের জন্য আধুনিক সব প্রযুক্তি ছাড়াও কৃষকদের উৎপাদিত উন্নত ও হাইব্রীড জাতের নানা ফসল প্রদর্শন করা হয়। যেখানে প্রযুক্তির ব্যবহার ও ফলসের চাষাবাদ সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

গাইবান্ধায় নারীসহ আটক বিএনপি নেতা, কাজি ডেকে বিয়ে

এফএনএস: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক...

Photo

কালীগঞ্জ বাফার গুদামে আওয়ামী প্রেতাত্মা ভর করেছে: ইউরিয়া সার সরবরাহ না পেয়ে ২ জেলার হাজার হাজার কৃষকের মাঝে হাহাকার

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ বাফার গুদামে কথিত এক বিএনপি নেতা ও হ্যাণ্ডলিং...

Photo

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত...

Photo

তালাক দিয়ে প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়া সদরে গভীর রাতে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত