রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

চুরি হওয়া ৩৬৩টি মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

উচ্চকন্ঠ   30-Jan-2025   53

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ২০২৪ সালে ৩৬৩টি চুরি হওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌছে দিয়েছে। এ সময় তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা ও হ্যাকিং চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার ও ক্লুলেস হত্যার রহস্য উদ্ধার করতে সমর্থ হয়। ঝিনাইদহ পুলিশ সুপারের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সুত্রে এ তথ্য পাওয়া গেছে।
তথ্যমতে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিকাশ ও নগদ প্রতারনার ৮২ টি জিডির বিপরীতে ১৮ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করে গ্রাহকদের কাছে ফেরৎ দিয়েছে। এছাড়া অনলাইন যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৭১টি অভিযোগ নিষ্পত্তি করেছে। মোবাইল ফোনে ১৩ টি হুমকি সংক্রান্ত মামলা নিষ্পত্তিসহ ৫৬টি অভিযোগের ভিকটিম উদ্ধার করেছে। আটক করেছেন কথিত ৩ জ্বীনের বাদশাকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মূর্তি।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা খালিদ হাসান জানান, তারা ইজিবাইক ছিনতাই চক্রের দুইজনকে ইজিবাইকসহ গ্রেফতার করতে সমর্থ হয়।
অন্যদিকে ঝিনাইদহের ৬ উপজেলার ৬ হাজার ৮৫২ জনকে তথ্য প্রযুক্তিগত সহায়তা করা হয়েছে। তিনি বলেন একটি প্রতারক চক্র বিকাশ, রকেট, নগদ ও উপায় এর মাধ্যমে বয়স্কভাতা, বিধবা ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা কাস্টমার কেয়ারের লোক পরিচয় দিয়ে ওটিপি হ্যাকিং করে অর্থ আত্মসাৎ করছিল। এমন এক চক্রের সদস্যদের গ্রেফতার করে তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ১০টি সিম উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এখালাছুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় তারা তথ্য প্রযুক্তির অপরাধীদের ধরতে পারছেন। তাদের এই দক্ষতা সাইবার ক্রাইম দমনে উল্লেখযোগ্য ভুমিকা রাখছে বলেও তিনি দাবী করেন।

office@ukantho.com


Photo

নড়াইলে টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া...

Photo

ঝিনাইদহে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহার পরলোক গমন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা...

Photo

যশোরের দুটি আসনে জামায়াত প্রার্থীসহ ৫ জনের প্রার্থিতা বাতিল

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত...

Photo

নীলফামারীতে মাকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ

এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে গর্ভধারিণী মাকে মাথায় আঘাত করে হত্যার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত