মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জ বাজারে মুর্শিদা জামান বেল্টুর লিফলেট বিতরণ ও গণসংযোগ

উচ্চকন্ঠ   24-Nov-2025   94

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল থেকে নিমতলা, কাঁচামাল হাট, নলডাঙ্গা স্ট্যান্ড, কোলা স্ট্যান্ডসহ পৌরসভার ব্যস্ততম এলাকাগুলো ঘুরে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। ধানের শীষে ভোট চেয়ে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির উন্নয়নমুখী প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।
উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী এবং ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
তিনি বলেন, সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুখী-সমৃদ্ধ দেশ গঠনে ধানের শীষের বিকল্প নেই। জনগণই বিএনপির শক্তি, আর সেই শক্তিতেই আমরা আবারও মানুষের শাসন প্রতিষ্ঠা করব।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। পুরো এলাকায় ছিল উৎসাহ-উদ্দীপনা ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাড়া।
মিছিল ও গণসংযোগ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এ প্রতিপাদ্যকে...

Photo

নড়াইলের কালিয়ায় দুটি ড্রিংকিং ওয়াটার প্লান্টকে ৪০ হাজার টাকা জরিমানা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়ায় দু’টি ড্রিংকিং...

Photo

অভিযানে বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

এফএনএস: চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান...

Photo

জনগণ এখন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায়: বারবাজারে আবু তালিব

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত