সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে: হাসনাত

উচ্চকন্ঠ   01-Nov-2025   61

Photo

এফএনএস: নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। শনিবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরগুনা জেলার দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি এবং ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই; এই দূরত্ব পতিত সরকারকে সুযোগ তৈরি করে দেবে কি না এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, জামায়াত ইসলামি দল নাকি- আমি জানি না। ইসলামিক দল-অ ইসলামিক দল ক্যাটাগরি করা হয় তার পক্ষে আমি না। তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের (এনসিপি) দূরত্ব হওয়ার কথাটি সত্য নয়। প্রত্যেকে প্রত্যেকের সংস্কারের জায়গায় অবস্থান নিয়েছে। কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, কিছু দল বিপক্ষে অবস্থান নিয়েছে। এ জায়গা থেকে এখন মনে হচ্ছে বাংলাদেশে এখন দুটি পক্ষ হয়েছে। সংস্কারের পক্ষে যারা আছে, তাদের মনে হয়েছে সংস্কারের কাছাকাছি তারা আছে এবং বিপক্ষে যারা আছে তাদের মনে হয়েছে সংস্কারের পক্ষ থেকে দূরে সরে গেছে। দেশব্যাপী প্রতি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় সভা করছে এনসিপি। এরই অংশ হিসেবে বরগুনায় শনিবার এনসিপির দলীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, বরিশাল বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের নাচনা যুবসমাজের উদ্যোগে...

Photo

নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামি উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জে প্রতিবেদক: কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়ন...

Photo

ড. ইউনূস নিরপেক্ষ থাকবেন বলে আস্বস্ত করায় বৈঠকে ফিরেছে জামায়াত: তাহের

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফোন করে ‘নিরপেক্ষ থাকবেন...

Photo

মুজিব আর জিয়া এক জিনিস নয়: দুদু

এফএনএস: মুজিব আর জিয়া এক জিনিস নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত