সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার

উচ্চকন্ঠ   04-Mar-2025   46

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি। বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে তিনি শপথ নেবেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক। কাল (বুধবার) তিনি শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব তার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে জানান প্রেস সচিব। সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী।

office@ukantho.com


Photo

হিন্দু সম্প্রদায়ের পূজারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চকন্ঠ সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য...

Photo

চট্টগ্রামে মাদকের আস্তানায় জনতার আগুন

এফএনএস: চট্টগ্রামের পটিয়ায় মাদকের একটি আস্তানা পুড়িয়ে দিয়েছে স্থানীয়...

Photo

হাসপাতালে নিজ কক্ষে মিলল চিকিৎসকের গলা কাটা লাশ

এফএনএস: নাটোরে বেসরকারি জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. এ এইচ...

Photo

কালীগঞ্জে ধর্ষনের শিকার সংখ্যালঘু নারী, ধর্ষক পলাতক

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জে বাসা ভাড়া খুজতে গিয়ে সংখ্যালঘু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত