বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

ঝিনাইদহে বাংলা থিয়েটারের কম্বল বিতরণ

উচ্চকন্ঠ   09-Jan-2025   56

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের শিল্পকলা একাডেমী চত্বরে দুস্থ ও আসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলা থিয়েটারের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আসিফ ইকবাল কাজল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, অংকুর নাট্য একাডেমীর নাজিম উদ্দীন জুলিয়াস, বাংলা থিয়েটারের সভাপতি এসএম শাহিন, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা ইমরান হায়দার রাজা, সাংগঠনিক সম্পাদক জাসাস নেতা জাহিদ হাসান, সহ-সভাপতি আব্দুল মতিন ও ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদলের সাধারণ সম্পাদক মীর আব্দুল মান্নান বক্তব্য রাখেন। আলেঅচনা সভা শেষে ঝিনাইদহ শহরের ভাসমান ও দুস্থ কয়েক’শ পরিবারগুলোর মাঝে বাংলা থিয়েটারের নামাঙ্কিত কম্বল বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে পিংক বাস চালু

এফএনএস: নগরীর নারী যাত্রীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে মহিলা...

Photo

ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার

এফএনএস: রাজধানীর ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে মো. সাইদুল ইসলাম (২১) নামে...

Photo

হরিণাকুন্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার...

Photo

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম

এফএনএস: উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম সরে যাওয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত