রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   18-Jul-2026   41

Photo

এফএনএস: রাজধানীর ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে মো. সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। নিহত ব্যক্তি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে সাইদুল ইসলাম। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৯ মাস আগে পুলিশের কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেন তিনি। থাকতেন ডেমরা পুলিশ লাইনের বহুতল ভবনের নবম তলায়। নিহতের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক কলহের জেরে সাইদুল বেশ কিছু দিন ধরে চরম বিষণ্নতায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইনের ওই ভবনের নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস নেন তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়।

office@ukantho.com


Photo

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫: ভিডিও অপসারণ এবং নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ

এফএনএস: কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের...

Photo

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

এফএনএস: সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে...

Photo

ঝিনাইদহে দেড়-শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সমাজের সুবিধাবঞ্চিত...

Photo

এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে, হাদি ইস্যুতে জুমা

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা এখনো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত