রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুরুল হক নুর

উচ্চকন্ঠ   15-Sep-2025   59

Photo

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর অবশেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুল হক নুরকে হাসপাতালের ভিআইপি কেবিন-১ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে বিকাল পৌনে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে তিনি নিজ বাসার উদ্দেশে রওনা হন। এর আগে গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাত সোয়া ৯টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। এতে গুরুতর আহত হওয়ায় নুরুল হক নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রায় ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।

office@ukantho.com


Photo

শখের ঘোড়ায় কদর বেড়েছে কোটচাঁদপুরের আসাদুলের

মামুন হোসেন নিজস্ব প্রতিবেদক, কোটর্চাঁদপুর: বিলুপ্তপ্রায় ঘোড়া ও ঘোড়ার...

Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে...

Photo

রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আশপাশ যেন যুদ্ধবিধ্বস্ত এলাকা

এফএনএস: রংপুর নগরীর সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ...

Photo

বিশ্বাসঘাতকতা করলে জনগণ আপনাকে ছাড়বে না: ডা. তাহের

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে জামায়াতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত