বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ছাত্রশিবিরের কুরআন পাঠ প্রতিযোগিতা

উচ্চকন্ঠ   24-May-2025   62

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের হামদহ বাইপাস এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে সংগঠনটির জেলা শাখার আয়োজনে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিবিরের সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে, সেক্রেটারি মো. ওবাইদুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক এস. এম. ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু। এছাড়াও জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম ৩০ জন বিজয়ীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বাছাইকৃত আরও ৭০ জনসহ মোট ১০০ জন অংশগ্রহণকারীকে উপহার হিসেবে পবিত্র কুরআন শরীফ প্রদান করা হয়। ১১ মে পবিত্র কুরআন দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে কুরআন চর্চার ধারা বজায় রাখা এবং তাদের হৃদয়ে আল-কুরআনের শিক্ষাকে জাগ্রত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা কুরআনের আলোকে সুন্দর চরিত্র গঠনের আহŸান জানান।

office@ukantho.com


Photo

স্ত্রীর সামনে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার ৩

এফএনএস: ঢাকার ধামরাইয়ে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় যুবদলকর্মী বাবুল...

Photo

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

Photo

কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে...

Photo

মহেশপুরে গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তুচ্ছ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত