মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিলেটে নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল শিশুর লাশ

উচ্চকন্ঠ   08-May-2026   65

Photo

এফএনএস: বিস্কুট কিনতে গিয়ে দুই দিন ধরে নিখোঁজ চার বছরের শিশু ফাহিমা আক্তারের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের রাইসুল হকের মেয়ে। শিশুটির পরিবারের লোকজন জানান, বুধবার বেলা ১১টার দিকে শিশু ফাহিমা স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায়। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। দুদিন পর গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ফাহিমার বাবা রাইসুল হক বলেন, গত বুধবার বেলা ১১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সিলেটের জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তবে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

office@ukantho.com


Photo

ভাল কাজের স্বীকৃতি স্বরূপ কালীগঞ্জ থানার ওসিকে সম্মাননা প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: স্পর্শকাতর মামলার দ্রুত ব্যাবস্থা গ্রহনে...

Photo

কালীগঞ্জে শিক্ষকের উপর হামলা, মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষকের উপর হামলা,...

Photo

আগামী সংসদ নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল

এফএনএস: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে...

Photo

মাদারীপুরে মা-শিশুকে হত্যা: ৫ দিন পর মিলল শিশুর লাশ

এফএনএস: মাদারীপুর জেলার শিবচরে গৃহবধূ শম্পা আক্তারকে (২৮) হত্যা এবং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত