রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার এক বছরের কারাদন্ড

উচ্চকন্ঠ   20-Aug-2025   38

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে পি জন সেলভারাজ নামের এক ভারতীয় পুলিশ কর্মকর্তাকে এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (২০আগস্ট) সকালে মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আলাদতের বিচারক রিয়াদ হাসান এ দন্ডাদেশ দেন।

দন্ডিত পি জন সেলভারাজ ভারতের তামিলনাড়– প্রদেশের ত্রিচিসিটি জেলার ইদুপুর থানার টি ভেন্সি জন গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২২ মার্চ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মাটিলা সীমান্ত থেকে আটক করা হয় ভারতের তামিলনাড়– প্রদেশের বাসিন্দা পি জন সেলভারাজকে।
গত ১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যান সেলভারাজ। পরবর্তীতে ১৩ আগস্ট সন্ধ্যায় নেপা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আবারো বিজিবি তাকে আটক করে।
এরপর থেকে হাজতে ছিলো ভারতীয় পুলিশের ওই এসআই। বুধবার আদালতে দোষ স্বীকার করায় বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়। সেই সাথে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদন্ডের আদেশ দেয়।

office@ukantho.com


Photo

ট্রাক্টর চষে কৃষকের ক্ষেত নষ্ট: এবার শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলের পক্ষে থানায় অভিযোগ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হুমকি দিয়েও জমি দখলে ব্যার্থ সন্ত্রাসীরা...

Photo

নেত্রকোণায় ইউএনওকে ‘শাসানোর’ ঘটনায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

এফএনএস: ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)...

Photo

স্ত্রীর সামনে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার ৩

এফএনএস: ঢাকার ধামরাইয়ে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় যুবদলকর্মী বাবুল...

Photo

রাজধানীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত