সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী গুপ্ত হামলা চালাচ্ছে: ফখরুল

উচ্চকন্ঠ   23-Jan-2026   52

Photo

এফএনএস: ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালাচ্ছে। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা নানা অরাজকতা সংঘটিত করছে। হাসান মোল্লার ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে সন্ত্রাসীরা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে তিনি হাসান মোল্লাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

office@ukantho.com


Photo

কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করা হবে: সিইসি

এফএনএস:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন,...

Photo

নিখোঁজ হওয়ার দুদিন পর কাপ্তাই হ্রদে মিলল বিএনপি নেতার লাশ

এফএনএস: নিখোঁজ হওয়ার দু’দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান...

Photo

কালীগঞ্জের আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী...

Photo

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

এফএনএস:অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত