রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মোটরসাইকেল থেকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

উচ্চকন্ঠ   16-Aug-2025   58

Photo

এফএনএস: শ্বশুর বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কিন্তু তারা আর বাড়ি ফিরতে পারেননি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনার ঘটে। নিহত ওই নারী উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী। তিনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন। ওই নারীর স্বামী গোলাম রব্বানী জানান, সকালে শিশু সন্তান রিশাত কাইফকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় স্ত্রী ও সন্তান রাস্তার মাঝে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কোহিনুর ও ছেলে কাইফের মৃত্যু হয়। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।

office@ukantho.com


Photo

সাধারণ মানুষ জানেই না, আনুপাতিক নির্বাচন পদ্ধতি কী: মির্জা ফখরুল

এফএনএস: বাংলাদেশে এখন নির্বাচন ও রাষ্ট্রব্যবস্থাকে ঘিরে জগাখিচুড়ি...

Photo

শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিস্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এফএনএস: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ...

Photo

ঝিনাইদহে জামায়াতের সংবাদ সম্মেলন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিসিইসি সার ডিলার নিয়োগে অনিয়ম,...

Photo

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

এফএনএস: কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত