বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   08-Sep-2025   52

Photo

এফএনএস: কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ১৬তম ব্যাচের সুমাইয়া আফরিন (২৪)। পুলিশ ধারণা করছে, এটি পরিকল্পিত হত্যাকান্ড। সোমবার ভোরে নগরের কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে কখন তারা মারা গেছেন বা তাদের কেউ হত্যা করেছে কি না, এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ জানায়, গত রাত ১টার দিকে সুমাইয়ার বড় ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে যায় এবং সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানান, সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাড়িটি ভাড়া নেন। গত বছর তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার (৫০), মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিনসহ তার আরও দুই ছেলে বাড়িটিতে থাকছেন। তিনি আরও জানান, তারা অন্য কারও সঙ্গে তেমন কথা বলতেন না। গত রোববার রাতে তার দুই ছেলে ঢাকা থেকে বাসায় আসলে তারা ঘরের দরজা খোলা দেখেন। এই সময় তারা ভাবেন তাদের মা ও বোন ঘুমিয়ে আছে। কিন্তু বাসায় ঢোকার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাদের কোনো সাড়াশব্দ না পেলে জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছেন না। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। কোতোয়ালি মডেল থানার ওসিমহিনুল ইসলাম বলেন, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি পরিকল্পিত হত্যাকান্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

আমাদেরকে দায়িত্ব পালন করতে না দিলে সমাজটাই শেষ হয়ে যাবে: আইজিপি

এফএনএস: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি...

Photo

এটা আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আমার...

Photo

নড়াইলে চিলগাছা রঘুনাথপুর যুবক্লাবের পক্ষ থেকে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল সদর চিলগাছা রঘুনাথপুর...

Photo

প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: চায়ের দোকানে ধূমপান করা নিয়ে রাজধানীর লালমাটিয়ায় ঘটে যাওয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত