রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

উচ্চকন্ঠ   19-May-2025   46

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদিত হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হুসাইন আহমেদ।
এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন শেখ রিয়াজ উদ্দিন, নাসির হাসান, শেখ ইসরাফিল হোসেন, মোঃ জিসান আহমেদ, মোঃ মেহেদী হাসান, ইয়াসমিন খাতুন, আল শাহরিয়া আজাদ, মোঃ মাছুম বিল্লাহ, সাজেদুর রহমান লিকু, সোহান পারভেজ এবং আকাশ রহমান।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খালিদ হোসেন। যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন এহতেশাম রফিক, হৃদয় আহম্মদ, আসিফ আহম্মেদ রাতুল, রাকিবুল হাসান, সজীব ইসলাম, মুয়াজ বীন সাইফুল, আবু নাঈম, সাঈদ হোসেন রাজু, শামিম হোসেন, সাব্বির হোসেন এবং আসাদুল্লাহীল গালিব।
মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন এজাজ আহমেদ। এছাড়া সংগঠক পদে আছেন ইমরান হোসেন, মোঃ রিদওয়ান হোসেন সিয়াম, হারুন অর রশিদ, এস এম তাসনিম হাসান প্রত্যয়, তহুরা খাতুন এবং নুরআলম।
সহ মোট ২২৪ সদস্যের এই কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবে বলে আশা করা হচ্ছে। তাদের নেতৃত্বে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও বৈষম্যবিরোধী আন্দোলন আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানান, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও সমাজের সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থান নেবেন। আগামী তিন মাসের মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে তাদের।"

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নবগঙ্গা নদীতে তিন দিনব্যাপী...

Photo

কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে দিপু মন্ডল (১৬) নামের...

Photo

ক্ষমা চাইলেন প্রেস সচিব

এফএনএস: বিবিসি বাংলাকে নিয়ে ফেসবুকে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন...

Photo

ইউনুচ ও মহব্বত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী রাজ্জাক মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত