বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জামায়াতের সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   15-Oct-2026   27

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিসিইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে জেলা জামায়াতের কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব। লিখিত বক্তব্যে তিনি জানান, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তিনি। দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করেন। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

office@ukantho.com


Photo

গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম

এফএনএস: নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন অনিয়মের...

Photo

মহেশপুরে কৃষকের ছদ্মবেশে দু,ডাকাত আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে কৃষকের...

Photo

নওগাঁয় মাদক সেবনের সময় চার জন আটক

এস.এম. মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁ জেলার মান্দা উপজেলায় মাদক বিরোধী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত