রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

উচ্চকন্ঠ   26-Nov-2025   55

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ নভেম্বর ২৫) পৌরসভা এলাকায় উপজেলা প্রশাসন এই মোবাইল কোর্ট পরিচালনা করে। সড়ক পরিবহন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
এসময় অবির হোটেল ও রুমি হোটেলকে পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি ব্যবহার, বাসি তেল পুনর্ব্যবহার না করা ও মানসম্মত উপাদান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আইন মেনে চলার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

office@ukantho.com


Photo

নারীদের হয়রানিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

এফএনএস: নারীদের হয়রানিকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি...

Photo

কালীগঞ্জে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক...

Photo

নারায়ণগঞ্জে হাতবোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতির সময় নিজের ছোড়া হাতবোমায়...

Photo

আমরা সবাই বাংলাদেশী, এখানে সাম্প্রদায়িকতার স্থান হবে না: বিএনপি নেতা হামিদ

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত