মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

তারেক রহমানের ফেরার দিনে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের বিশেষ নির্দেশনা

উচ্চকন্ঠ   21-Dec-2025   78

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর বড় ধরনের লোক সমাগম ও সমাবেশের আয়োজন করছে দলটি। এদিন ঢাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। ভোগান্তি এড়াতে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির দূতাবাস। রোববার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহে একটি বড় সমাবেশের পরিকল্পনা করেছে। এই কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হচ্ছে। এ সময় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।” এতে আরও বলা হয়, “এই সময়ে ঢাকা শহরে বা আশপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলার এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাদের বিমান টিকিট ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে।”

office@ukantho.com


Photo

ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর

এফএনএস: জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট...

Photo

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি সভা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের...

Photo

ঝিনাইদহে জাকজমকপুর্ণ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে ঢাকার সিংগাপুর ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনে পর্দা নামল ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহে গৃহবধূ'র উপর হামলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক গৃহবধূ'র উপর বর্বর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত