বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেট্রোরেল পিলারের পাশে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ

উচ্চকন্ঠ   21-May-2025   44

Photo

এফএনএস: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের একটি পিলারের পাশে মাহমুদুল হাসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৫৩তম ব্যাচের (দ্বিতীয় শিফট) শিক্ষার্থী ছিলেন। সোমবার দিবাগত রাত ১২টার পর মাহমুদুলকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহমুদুল হাসানের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ গ্রামে। তিনি আইহাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস মাস্টারের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মাহমুদুল গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেট্রোরেল লাইনের ১২৫ নম্বর পিলারের পাশেই মাহমুদুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পথচারীরা বিষয়টি নজরে এনে তাকে দ্রæত হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে লাশ গ্রহণ করে সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং পরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করি। প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা এজাহার দেওয়া হয়নি। মাহমুদুল হাসানের বাবা ইদ্রিস মাস্টার বলেন, আমার ছেলে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাই আমরা থানায় কোনো অভিযোগ করিনি। তিনি আরও জানান, লাশ গ্রামের বাড়িতে নিয়ে এসে গত মঙ্গলবার রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাহমুদুলের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নুর ইসলাম বলেন, মাহমুদুল ছিলেন অত্যন্ত সদালাপী, দায়িত্বশীল ও বন্ধুবৎসল একজন শিক্ষার্থী। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার এক প্রতিশ্রুতিশীল তরুণকে হারিয়েছে, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

office@ukantho.com


Photo

অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার নিষেধাজ্ঞা বাতিলের সুপারিশ

এফএনএস: অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন...

Photo

দেশ পুনর্গঠনের ডাক দিয়ে আসিফ, হাসনাত ও সারজিসের স্ট্যাটাস

এফএনএস: দেশ পুনর্গঠনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়করা।...

Photo

বিএনপির দুই গ্রæপে সংঘর্ষ, আহত ১০

এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি...

Photo

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শান্তিপূর্ণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত