প্রিয় ঝিনাইদহ
৩ মাসেও উদ্ধার হয়নি ১০ম শ্রেণীর ছাত্রী নিঝুম
উচ্চকন্ঠ 19-Jun-2025 39
মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর সামছদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী কানাইডাংগা গ্রামের পিতৃহীন নিঝুম খাতুন (১৫) নিখোঁজের ৩মাস পার হলেও আজও উদ্ধার হয়ন। নিঝুম খাতুন গত মার্চ মাসের ১৩ তারিখে নিখোঁজ হয়। এবিষয়ে মহেশপুর থানায় ৫জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করে মেয়ের মা মোছাঃ তাসলিমা খাতুন। মামলার ১নং আসামি জিম, পিতা কামাল ডাক্তার, সাং- রাখাল ভোগা আটক হলেও তার কাছ থেকে কোন তথ্য সংগ্রহ করতে পারেনি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাহাবুর রহমান। মামলার বাদী বলেন দুই দিনের রিমান্ডে নিয়ে এসে জামাই আদর করে তাকে আবার জেল খানায় পাঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে মামলার আসামি কামাল ডাক্তার মহেশপুর থানার আশপাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে বলে বাদী জানায়। মেয়ের মা জানায় রাখাল ভোগার একদল বখাটে সিন্ডিকেট তার মেয়েকে উত্যক্ত করতো, তারাই তার মেয়েকে নিয়ে গিয়ে হত্যা অথবা ভারতে পাচার করে দিয়েছে। মেয়ের সন্ধানে তিনি প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
office@ukantho.com