রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   12-Jul-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার হয়েছে|
শনিবার বিকেলে শহরের শিশু একাডেমীতে এ সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য জোট|
জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিমের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মো. আবু বকর|প্রবন্ধ উপস্থাপনায় প্রফেসর ডঃ কামরুজ্জামান|বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, সহ-সেক্রেটারী আব্দুল হাই, এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসিল আরেফিন কায়সার, সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান, শহর শাখার আমির এ্যাড. ইসমাইল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শফিউল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন|
সেসময় বক্তারা, গণভোটের রায় বাস্তবায়ন করে জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানান| একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন|

office@ukantho.com


Photo

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ঘোষণা খেলাফত মজলিসের

এফএনএস: ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিল...

Photo

কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ৩ বছর বয়সী শিশু আবিরের

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের...

Photo

প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: চায়ের দোকানে ধূমপান করা নিয়ে রাজধানীর লালমাটিয়ায় ঘটে যাওয়া...

Photo

পরকীয়ার অভিযোগে চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন

এফএনএস: চুয়াডাঙ্গার দর্শনায় পরকীয়ার অভিযোগে এক গৃহবধূ ও এক যুবককে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত