রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে সোয়া কোটি টাকার সোনাসহ যুবক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   18-Sep-2025   54

Photo

এফএনএস: পাঁচটি সোনার বারসহ যশোরে একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার ভোরে শহরতলীর মুড়লি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু বকর সিদ্দিক ঢাকার গেন্ডারিয়ার শ্যামপুরের সাইজুদ্দিনের ছেলে। তার কাছ থেকে উদ্ধার সোনার ওজন ছয়শ’ ৯৭ গ্রাম। মূল্য এক কোটি ১১ লাখ ৭৯ হাজার নয়শ’ ৭৪ টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট, নগদ টাকা এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল এই সোনা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করবেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

office@ukantho.com


Photo

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

একরামুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি: আগামী ৩০ মে ২০২৫ বহুদলীয় গণতন্ত্রের...

Photo

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জন আটক

এফএনএস: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে বিভিন্ন...

Photo

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহের শৈলকুপায় মন্দিরে বিশেষ প্রার্থনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত