মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে গুলিতে যুবদল নেতা নিহত

উচ্চকন্ঠ   29-Sep-2025   76

Photo

এফএনএস: নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এই সংঘর্ষের সময় গুলিতে সাদেক হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই পক্ষের কমপক্ষে আরও ১০ জন। নিহত সাদেক হোসেন আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রæপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সাদেক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসে একই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় এর আগে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে আরও দুজন নিহত হন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত

শাহজাহান আলী বিপাশ, নিজস্ব প্রতিবেদক: নারী, যুব,কৃষক জনগোষ্ঠির চাহিদা,...

Photo

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি সেবা পেয়ে খুশি ঝিনাইদহের গর্ভবতী নারীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:ঈদের দিন দুপুর সাড়ে ১২টা।...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারের ডিলারশীপ বাতিল এবং সার সিন্ডিকেটের...

Photo

একটি বড় দল সংস্কার থেকে সরে গেছে: নাসীরুদ্দীন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত